Regional Reality and Social Consciousness: Space and Identity in the Fiction of Shailajananda Mukhopadhyay
আঞ্চলিক বাস্তবতা ও সামাজিক চেতনা: শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কথাসাহিত্যে স্থান ও পরিচয়
DOI:
https://doi.org/10.31305/rrjis.2026.v2.n1.006Keywords:
Regional Reality, Social Consciousness, Space and Identity, Coal Mine Literature, Worker ExploitationAbstract
The fiction of Shailajananda Mukhopadhyay represents a unique synthesis of regional reality and social consciousness in Bengali literature. This writer of the Kallol era depicted the exploitation, struggle, and identity of workers centering on the geographical space of the coal mines in the Raniganj–Asansol region. In this study, space is analyzed not merely as a background but as an active field for the construction of social relations and identity. The dark tunnels of the mines, the covering of dust and coal, and the hybrid lives of Santal, Bauri, and Bengali workers reflect a form of peripheral modernity situated within colonial capitalism. In the story Koylakuthi, the inclusion of a Santali song—“Kon sanjhe tui gechis chole amar piyari / Ami je tar kichhui jani nalo / kichhui jani na”—adds an aesthetic dimension to regional reality through linguistic hybridity and vividly portrays the psychological suffering and cultural memory of the workers (Mukhopadhyay, 2006, p. 119). The study shows that regionality constructs society out of geography and gives rise to social consciousness through exploitation, struggle, and resistance. The space of the mines reconstructs the identity of workers, and their hybrid cultural traditions sow the seeds of resistance. From a world-ecological perspective, this literature portrays coal-based colonial exploitation and environmental destruction. Shailajananda’s writings deepen the progressive spirit of the Kallol era and remain highly relevant in the context of contemporary class and environmental crises. This study re-examines his fiction and opens up a new theoretical dimension of regional consciousness in Bengali literature, which may guide future ecological and class-critical discussions.
Abstract in Bengali: শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কথাসাহিত্য বাংলা সাহিত্যে আঞ্চলিক বাস্তবতা ও সামাজিক চেতনার এক অনন্য সমন্বয় ঘটিয়েছে। কল্লোল যুগের এই সাহিত্যিক রানীগঞ্জ-আসানসোল অঞ্চলের কয়লাখনির ভৌগোলিক স্থানকে কেন্দ্র করে শ্রমিকদের শোষণ, সংগ্রাম ও পরিচয়ের চিত্রণ করেছেন। এই গবেষণায় স্থানকে শুধু পটভূমি হিসেবে নয়, বরং সামাজিক সম্পর্ক ও পরিচয় নির্মাণের সক্রিয় ক্ষেত্র হিসেবে বিশ্লেষণ করা হয়েছে। খনির অন্ধকার সুড়ঙ্গ, ধুলো-কয়লার আবরণ ও সাঁওতাল-বাউরি-বাঙালি শ্রমিকদের হাইব্রিড জীবন উপনিবেশিক পুঁজিবাদের পরিধিতে অবস্থিত আধুনিকতা (peripheral modernity)-কে প্রতিফলিত করে। “কয়লাকুঠি” গল্পে সাঁওতালি গানের সংযোজন—“কোন সাঁঝে তুই গেছিস চলে আমার পিয়ারি/আমি যে তার কিছুই জানি নালো/কিছুই জানি না”—ভাষার হাইব্রিডিটির মাধ্যমে আঞ্চলিক বাস্তবতাকে নান্দনিক মাত্রা দিয়েছে এবং শ্রমিকদের মানসিক যন্ত্রণা ও সাংস্কৃতিক স্মৃতিকে জীবন্ত করে তুলেছে (Mukhopadhyay, 2006, p. 119) I গবেষণায় দেখানো হয়েছে যে, আঞ্চলিকতা ভূগোল থেকে সমাজ নির্মাণ করে, শোষণ থেকে সংগ্রাম ও প্রতিবাদের মধ্য দিয়ে সামাজিক চেতনার উন্মেষ ঘটায়। খনির স্থান শ্রমিকদের পরিচয়কে পুনর্নির্মাণ করে এবং তাদের হাইব্রিড সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিরোধের বীজ বপন করে। এই সাহিত্য বিশ্ব-পরিবেশগত দৃষ্টিকোণ থেকে (world-ecological literature) কয়লা-নির্ভর উপনিবেশিক শোষণ ও পরিবেশগত ধ্বংসের চিত্র তুলে ধরে। শৈলজানন্দের রচনা কল্লোল যুগের প্রগতিশীলতাকে আরও গভীর করে এবং আজকের শ্রেণি-সংকট ও পরিবেশগত সংকটের প্রেক্ষিতে অত্যন্ত প্রাসঙ্গিক। গবেষণাটি তাঁর কথাসাহিত্যকে পুনর্পাঠ করে বাংলা সাহিত্যে আঞ্চলিকতা-চেতনার নতুন তাত্ত্বিক মাত্রা উন্মোচন করেছে, যা ভবিষ্যতে পরিবেশগত ও শ্রেণি-সমালোচনামূলক আলোচনায় নতুন পথ দেখাবে।
Keywords: আঞ্চলিক বাস্তবতা, সামাজিক চেতনা, স্থান ও পরিচয়, কয়লাখনি সাহিত্য, শ্রমিক শোষণ।