Vedanta in the Contemporary Bengali Mind: An Analysis
সমকালীন বঙ্গীয় মানসে বেদান্ত: একটি বিশ্লেষণ
DOI:
https://doi.org/10.31305/rrjis.2025.v1.n3.024Keywords:
Contemporary Bengali Mind, Vedanta, Indian Philosophy, Bengal Renaissance, Self-Awareness, Humanism, Society, Culture, ModernityAbstract
With the changing times, society and culture undergo transformation, and these changes are reflected in philosophy and intellectual thought. The Vedas and Vedanta have had a far-reaching influence on the development of Indian philosophy. In Bengali society and culture as well, Vedantic thought has exerted both direct and indirect influence over a long period of time. Particularly after the Bengal Renaissance, the ancient concepts of Vedanta acquired new interpretations and significance through exposure to Western education, rationalism, and modernity. Various forms and transformations of Vedantic thought can be observed in the ideas of Raja Rammohan Roy, Debendranath Tagore, Keshab Chandra Sen, Swami Vivekananda, and Rabindranath Tagore. As a result, Vedanta has evolved beyond being merely a subject of religious or theoretical discussion and has become deeply connected with humanism, self-awareness, morality, social thought, and universal humanism. In the changing social and cultural context of the twenty-first century, the position, influence, and relevance of Vedanta in the Bengali mind call for renewed examination. This paper attempts to analyse the influence, transformation, relevance, and distinctiveness of Vedanta in the contemporary Bengali mind in the light of the interrelationship between tradition and modernity.
Abstract in Bengali Language: সময়ের পরিবর্তনের সঙ্গে সমাজ ও সংস্কৃতির রূপান্তর ঘটে এবং তার প্রতিফলন দর্শন ও মননচর্চায় পরিলক্ষিত হয়। ভারতীয় দর্শনের বিকাশে বেদ ও বেদান্তের প্রভাব সুদূরপ্রসারী। বঙ্গীয় সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রেও বেদান্তীয় চিন্তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব দীর্ঘকাল ধরে বিদ্যমান। বিশেষত বঙ্গীয় নবজাগরণের পর পাশ্চাত্য শিক্ষা, যুক্তিবাদ ও আধুনিকতার সংস্পর্শে বেদান্তের প্রাচীন ধারণাগুলি নতুন ব্যাখ্যা ও তাৎপর্য লাভ করে। রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তায় বেদান্তীয় ভাবনার বিভিন্ন রূপ ও রূপান্তর লক্ষ করা যায়। এর ফলে বেদান্ত কেবল ধর্মীয় বা তাত্ত্বিক আলোচনার বিষয় না থেকে মানবতাবাদ, আত্মচেতনা, নৈতিকতা, সমাজভাবনা ও বিশ্বমানবতার সঙ্গে গভীরভাবে যুক্ত হয়েছে। একবিংশ শতাব্দীর পরিবর্তিত সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে বঙ্গীয় মানসে বেদান্তের অবস্থান, প্রভাব ও প্রাসঙ্গিকতা পুনর্বিবেচনার দাবি রাখে। এই প্রবন্ধে ঐতিহ্য ও আধুনিকতার পারস্পরিক সম্পর্কের আলোকে সমকালীন বঙ্গীয় মানসে বেদান্তের প্রভাব, রূপান্তর, প্রাসঙ্গিকতা ও স্বাতন্ত্র্য বিশ্লেষণের চেষ্টা করা হবে।
Keywords: সমকালীন বঙ্গীয় মানস, বেদান্ত, ভারতীয় দর্শন, বঙ্গীয় নবজাগরণ, আত্মচেতনা, মানবতাবাদ, সমাজ, সংস্কৃতি, আধুনিকতা।